July 21, 2026, 2:41 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে গুলি করে হত্যা

Reporter Name

মামুন রেজা, রিজিওনাল এডিটর, খুলনা

প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে শিক্ষার্থীকে হত্যা। ছবি: সংগৃহীত

খুলনায় অর্ণব কুমার সরকার নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে খুলনার তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অর্ণব নগরীর সোনাডাঙ্গা এলাকার ঠিকাদার নীতিশ চন্দ্র সরকারের ছেলে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র।

স্থানীয়দের বরাতে সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, রাত ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। ওই সময় ৪ থেকে ৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আত্মগোপনে থেকেও শেষরক্ষা হলো না যুবলীগ নেতার

তাৎক্ষণিকভাবে নৃশংস এ হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST