October 12, 2026, 12:10 am
শিরোনামঃ
দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার বাংলাদেশ বিমান বাহিনীর”যুদ্ধবিমান কর্তৃক চট্টগ্রাম ফায়া রিং রেঞ্জে আকাশ থেকে আকাশে গোলাবর সন মহড়া খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে : খাদ্যমন্ত্রী নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর ধর্ষণচেষ্টা প্রতিহতের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম কে গলা কেটে হত্যা: আটক ১, জড়িতদের ফাঁসির দাবি নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত… দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি* ময়মনসিংহ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোতোয়ালি ও ডিবির ওসি লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ ‎কোটি টাকার মালিক ড্রাইভার মোজাহার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন

Reporter Name

মোঃ টিপু- স্টাফ রিপোর্টারঃ

বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা আজ শুক্রবার (০৯ অক্টোবর) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম, অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মোঃ আলী হোসেন ফকির বিপিএম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষেও ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একটি চৌকস পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির গতকাল বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।



Our Like Page
Developed by: BD IT HOST