October 19, 2026, 5:11 pm
শিরোনামঃ
কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন সিরাজগঞ্জের পুলিশ সুপার শাহজাদপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ শাহজাদপুর থানা ও সি মাদক, জুয়া ও চুরি ডাকাতি, মার্ডার, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, সম্বন্ধে সচেতনতা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন শারদীয়_দুর্গাপূজা_উপলক্ষে অসহায় ও দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হ’ত্যা’র জড়িতদের গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দুয়ায় মা’ন’ব’বন্ধ’ন বিপিপিএ পরিচালনা পর্ষদের পঞ্চম সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড ২০২৩

Reporter Name

বেতাগী বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড ২০২৩। বেতাগী সাইন্স ক্লাব ও গ্রিন পিস সোসাইটির আয়োজনে এবং ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরী বরগুনা ইউনিটের সহযোগিতায় ২ ক্যাটাগরীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম( লেভেল -১) ও নবম থেকে দশম(লেভেল-২)।

বুধবার (১২ই জুন) কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আইসিটি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বেতাতী সাইন্স ক্লাবের সভাপতি রাফি খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক শামীমা নাসরীন।

ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও গ্রিন পিস সোসাইটি সভাপতি খাইরুল ইসলাম মুন্না সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদভানু মেমোরি য়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এসিস্ট্যান্ট হেডমাস্টার মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক নাজমুল হাসান প্রমুখ।

ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বেতাগী উপজেলার সহ সভাপতি ইমরান হোসেন এর পরিচালনায় আইসিটি অলিম্পিয়াড প্রথম ক্যাটাগিরিতে বিজয়ীরা হলেন অষ্টম শ্রেণীর জিদনি ইসলাম,সপ্তম শ্রেণীর আদ্রিতা হালদার মম,অষ্টম শ্রেণির স্বর্না রায় ও দ্বিতীয় ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন দশম শ্রেণীর মোসাঃ মারিয়া,নবম শ্রেণীর মোসাঃ মরিয়ম,দশম শ্রেণীর আমিনা আক্তার।

এসময় কদভানু মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর প্রধান শিক্ষক শামীমা নাসরীন বলেন,আইসি টি অলিম্পিয়াড বেতাগীতে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ সৃজন শীল চিন্তাভাবনা ও মেধা বিকাশের সহযোগিতা করে।অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST