August 28, 2026, 8:59 am
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেলজিয়ামে ইইউ পার্লামেন্টের সামনে সর্ব ইউরোপ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও কলে বার্তা দিলেন শেখ হাসিনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, ব্রাসেলস (বেলজিয়াম):

সর্ব ইউরোপ ছাত্রলীগের উদ্যোগে বেলজিয়ামেরব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)পার্লামেন্টের সামনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে তথাকথিত ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টের’ প্রহসনের রায় এবং রাজনৈতিক হয়রানির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে নেতা কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে ইইউ পার্লামেন্ট চত্বর স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বা ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমকে ‘অবৈধ’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করেন।

সমাবেশের মূল আকর্ষণ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তা। তিনি ভিডিও কলের মাধ্যমে যুক্ত হলে উপস্থিত নেতাকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং স্লোগান দিতে থাকেন। শেখ হাসিনা তাঁর বক্তব্যে প্রবাসে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি দেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার নির্দেশ দেন এবং মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্ব ইউরোপ ছাত্রলীগের নেতারা তাঁদের বক্তব্যে বলেন, “বাংলাদেশে বর্তমানে ন্যায়বিচারের নামে প্রহসন চলছে। অবৈধ ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে আমাদের নেত্রী ও নেতাদের বিরুদ্ধে যে রায় দেওয়া হচ্ছে,তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যা ন করছি। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে আমরা বিশ্ববিবেকের কাছে এই অন্যায়ের বিচার চাই।”

বক্তারা আরও বলেন, কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমাতে পারবে না। তাঁরা অবিলম্বে এসব রায় বাতিলের দাবি জানান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শত শত নেতাকর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এবং ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট দপ্তরে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করার বিষয়ে মতপোষণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST