October 20, 2026, 8:09 am
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বান্দরবানের লামায় বালু উত্তোলন নিয়ে তোলপাড়, ৫ লাখ ঘনফুট বালু মজুতের অভিযোগ মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন সিরাজগঞ্জের পুলিশ সুপার শাহজাদপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ শাহজাদপুর থানা ও সি মাদক, জুয়া ও চুরি ডাকাতি, মার্ডার, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, সম্বন্ধে সচেতনতা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধ্যরাত থেকেই ২২ দিনের জন্য মা- ইলিশ ধরা নিষেধাজ্ঞা শুরু

Reporter Name

 

এস এম পারভেজঃ
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত করা সহ সবকিছু নিষিদ্ধ থাকবে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।গত ১৫ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে, দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য গত পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস ৬ জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর, হাইমচর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরা বন্ধ থাকে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশ সারা বছরই কম বেশি ডিম ছাড়ে। তবে আশ্বিন মাসের আমাবস্যা ও ভরা পূর্ণিমায় ইলিশ প্রচুর ডিম ছাড়ে। প্রজননের এই প্রধান সময় ইলিশ গভীর সাগর থেকে মোহনা ও নদীর মিঠা পানিতে ছুটে আসে। এ কারণে নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত করা সহ সবকিছু বন্ধ থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST