August 8, 2026, 10:21 am
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৪

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই শাহ্ মিনহাজ উদ্দিন, এসআই রেজাউল আমীন বর্ষন, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন হাক্কানী মোড় সাকিনস্থ জনৈক জুলহাস উদ্দিন এর খাবার হোটেলের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে গত ০৪ নভেম্বর ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ তানভীর আহমেদ (২৫), পিতা-মৃতঃ আজিজুল হক, মাতা-মোছাঃ লাইলী আক্তার, সাং-কেওয়াটখালী কোতোয়ালী, জেলা-মযমনসিংহকে গ্রেফতার করেছে।

ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। উক্ত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে মাদক মামলা রয়েছে।

অপর দিকে পৃর্থক অভিযান চালিয়ে এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন, এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন মুন্সিরহাট বাজার ধানমহল সাকিনস্থ মোঃ মানিক মিয়া এর মুদির দোকানের সামনে রাস্তার পাশে ফাঁকা জায়গায় হইতে ৫ নভেম্বর তারিখ ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ হাসান কবির (২৬), পিতা-আব্দুল কুদ্দুছ, মাতা-হাসনা বানু, সাং-মুক্তিপাড়া, মোঃ ফারুক (২৪), পিতা-মোঃ চাঁন মিয়া, মাতা- আঞ্জুরা খাতুন, সাং-ভিতরগাঁও (শিল্পপতি সোহেলের বাড়ীর পাশে), মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা-সেলিম দর্জি, মাতা-নাছিমা খাতুন, সাং-ছুচাউড়া,সর্ব থানা-পূর্বধলা,জেলা নেত্রকোণাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।উদ্ধারকৃত ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী ও ধোবাউড়া থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST