July 5, 2026, 3:46 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

Reporter Name

প্রথম বাংলা-ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খানসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল রাতে সেনাবাহিনীর একটি দল তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর গত কাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক হওয়া ছাত্রদল নেতারা হলেন, আল ইমরান ছাড়াও অন্য দুজন হলেন জুনায়েত আহম্মেদ (২৩) ও মো. মিলন মিয়া (৪৮)। এর মধ্যে ইমরান সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামের আহাম্মদ আলীর ছেলে, জুনায়েত গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার আলতাব হোসেনের ছেলে ও মিলন মিয়া পৌর শহরের ইসলামাবাদ মহল্লার মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ জানায়, গৌরীপুর পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড মোড় এলাকায় যানচালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠ লে গতকাল রাতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। তাঁরা ওই তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় গৌরীপুর পৌরসভার কর্মচারী আহাম্মদ আলী বাচ্চু বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।

ময়মনসিংহের গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার গণমাধ্যম কে বলেন, সড়কে চলাচলকারী ইজিবাইকসহ অন্যান্য যানবাহন থেকে চাঁদাবাজির সময় তিনজ নকে সেনাবাহিনী আটক করে তাঁদের কাছে হস্তান্তর করে। তাঁদের রাজনৈতিক পদপদবি তাঁরা জিজ্ঞাসা করেননি। মামলা শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



Our Like Page
Developed by: BD IT HOST