November 7, 2026, 7:29 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ডিবির অভিযানে তক্ষক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা-ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে চারটি বিরল প্রজাতীর তক্ষক ও তক্ষক রাখার ৩টি ঝুড়ি সহ অবৈধ বন্যপ্রাণী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার নান্দাইলের চরশ্রীরামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তক্ষক ব্যবসায়ীর নাম মোঃ রবিন মিয়া। রবিন ঐ গ্রামের আসকর আলীর ছেলে বলে পুলিশ জানায়।
ডিবির ওসি আবুল হোসেন জানান, পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই অংশ হিসেবে ডিবির এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে শুক্রবার নান্দাইলের চরশ্রীরামপুরে অভিযান চালায়।

অভিযানে গ্রেফতারকৃত রবিনের বসত বাড়ির সামনে থেকে চারটি বিরল প্রজাতীর তক্ষক ও তক্ষক রাখার ৩টি ঝুড়ি সহ অবৈধ বন্যপ্রাণী ব্যবসায়ী মোঃ রবিন মিয়াকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST