October 13, 2026, 7:51 pm
শিরোনামঃ
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গুরুত্বপূর্ণ একাধিক সভা অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার”বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’ আইজিপির সঙ্গে কারা মহাপরিদর্শকের সৌজন্য সাক্ষা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করি, ঢাকা মেট্রোপলিটন রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার ‎গুলিতে যুবক নিহত,বিজিবি ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারে ময়মনসিংহ নগরীর শীর্ষ ছিনতাইকারী ও চাঁদাবাজ তুষার গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারে

Reporter Name

সেলিম মিয়া : মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখল বাজ তারা যে পরিচয় বা অবস্থানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশদিয়েছে ন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ, বিপি এম সেবা। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর- ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপ স্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।

অপরাধ সভায় সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম), অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ ফারুক হোসেন। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভার বিস্তারিত উপস্থাপন করেন।

কমিশনার বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগ ণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বা ড়াতে হবে। স্থানীয় জনগণকে সাথে নিয়ে অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ ক্ষেত্রে বিট পুলিশিংকে আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা দের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরাধের ধরন ও প্রবণতা পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক অপরাধ প্রতিরো ধে ঢাকা মহানগরীর প্রতিটি থানা এলাকায় বিটপুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন ডিএমপি কমিশনার। তিনি স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সামাজিক অপরাধ কমিয়ে আনার নির্দেশনা দেন।

অপরাধ সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট,

ডেভেলপমেন্ট ও আইসিটি)অতিরিক্ত দায়িত্বে অতিরি ক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহা ম্মদ ওসমান গণি,পিপিএম,অতিরিক্ত পুলিশকমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান,যুগ্ম পুলিশ কমিশনার গণ,উপ-পুলিশ কমিশনারগণ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ,সহকারী পুলিশ কমিশনারগণ,ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদা র পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST