সেলিম মিয়া:মানবপাচার ও অভিবাসী চোরাচালান-সংক্রা ন্ত মামলার তদন্ত কার্যক্রমকে আরও দক্ষ, পেশাদার ও আইনসম্মতভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কর্মকর্তাদের নিয়ে একদিন ব্যাপী ‘Capacity Building Training’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই)রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমি তে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ডিএম পি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
উদ্বোধনী বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান-সংক্রান্ত মামলার তদন্তের শুরু থেকেই প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তদন্তে সামান্য দুর্বলতাও বিচারিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, তদন্তের ক্ষেত্রে আইনে বিদ্যমান সব ধরনের সুযোগ ও বিধান যথাযথভাবে কাজে লাগাতে হবে। অনেক সময় এসব আইনগত সুযোগ সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকা বা যথাযথ প্রয়োগ না করার কারণে মামলার গুরুত্ব হ্রাস পায় এবং বিচারিক প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন ব্যাহত হয়। তাই প্রতিটি মামলায় নির্ভুল তদন্ত ও শক্তিশালী চার্জশিট প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, মানবপাচার ওঅভিবাসী চোরাচালানের মতো সংবেদনশীল অপরাধ দমনে তদন্তকর্ম কর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা,দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। নিরপেক্ষ ও মানসম্মত তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।
মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, তদন্তের গুণগত মান উন্নয়ন এবং কার্যকর তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলি টন পুলিশ (ডিএমপি) ও Justice and Care-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলি শ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম,যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং)মোহাম্মদ কামরুজ্জামান,উপ-পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর বিভাগ ), অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (এইচআরডি বিভাগ) খন্দকার খালিদ বিন নুর, এবং Justice and Care এর কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় ডিএমপির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান-সংক্রান্ত মামলার তদন্তে প্রযোজ্য আইন, তদন্ত কৌশল, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ, ভুক্তভোগীকেন্দ্রিক তদন্ত, চার্জশিট প্রণয়ন এবং বিচারিক প্রক্রিয়ায় সফলতা অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।