November 7, 2026, 5:55 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন

Reporter Name

বরিশাল প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল(বাকেরগঞ্জ উপজেলা শাখা)-এর সম্মানিত সদস্য মিনহাজুল ইসলাম সুজন কে ১১ নম্বর ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক মনোনীত করায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

দায়িত্বশীল পদে নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, মিনহাজুল ইসলাম সুজন দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভরপাশা ইউনিয়নে বিএনপি ও যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের লক্ষ্য, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চান।

তিনি আরও বলেন, “আমি সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করতে চাই। বিএনপি পরিবারে তরুণ প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। মেধাবী ও যোগ্য যুবকদের রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করবো। আমি আমৃত্যু বিএনপি পরিবারের সঙ্গে থাকতে চাই এবং দলের দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।”

ভরপাশা ইউনিয়নে রাজনৈতিক পরিবেশকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “চাঁদাবাজি ও মাদকমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করবো। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই।”

মিনহাজুল ইসলাম সুজনের নতুন দায়িত্বকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা তার সফলতা কামনা করে দলের সাংগঠনিক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST