October 20, 2026, 9:33 pm
শিরোনামঃ
পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারে সঙ্গে মতবিনিময় সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বান্দরবানের লামায় বালু উত্তোলন নিয়ে তোলপাড়, ৫ লাখ ঘনফুট বালু মজুতের অভিযোগ মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের প্রতারককে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – ময়মননসিংহে ২০২৫ সালের মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের একজন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

সারা বাংলাদেশে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয় । এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার মনিটরিং চলমান রাখার গুরুত্ব আরোপ করে সরকারের আন্ত:মন্ত্রণালয় সমন্বয় সভা ও ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৫ জানুয়ারী রাত পৌনে ১২ টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ডিভিশন থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দার নিকট একটি তথ্য প্রেরণ করে। গত ১৪ জানুয়ারী গাজী কামাল হোসাইন নামক একটি ফেইসবুক আইডি থেকে একটি কমেন্টস করা হয়।যাহাতে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪/২০২৫ এর প্রশ্নপত্র তাদের কাছে রয়েছে।

এবং প্রশ্নের কিছু অংশ দেওয়া হয় ও ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়েছে। ১২ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাবে, নগদ ৬ হাজার বিকাশ করতে হবে। হোয়াটসআ্যাপ নাম্বার দেওয়া হয়। বিষয়টি জেলা পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ওসি ডিবি সহিদুল ইসলাম কে নিদের্শনা মোতাবেক চক্রটিকে গ্রেফতার করার নির্দেশদেন।

প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক নাজমুল এহসান নাঈম (২১) কে ১৬ জানুয়ারী দুপুরে ময়মনসিংহ নগরীর মীরবাড়ী এলাকার একটি ছাত্রাবাস থেকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ ও ১৫ তারিখ দুইদিন বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকার আর্থিক লেনদেন করেছে বলে প্রতারক স্বীকার করেছে। প্রতারক নাজমুল এহসান নাঈম গত দুই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্সপাইনি।

সে বর্তমানে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের গনিত বিভাগের ১ম বর্ষের ছাত্র বলে জানা যায়।তার বাড়ী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার খুরানা বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় পুলিশ সুপার কনফারেন্সরুমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান।



Our Like Page
Developed by: BD IT HOST