October 14, 2026, 3:14 pm
শিরোনামঃ
শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রির মাথা ফাটালো সন্ত্রাসীরা, বৃদ্ধা মা ও বোনকেও পিটিয়ে জখম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর রেঞ্জে মাসিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা সম্মাননা অর্জন করলেন নীলফামারী জেলা পুলিশ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় স্বপরিবারে বাড়িছাড়া প্রবাসীর পরিবার

Reporter Name

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সদর উপজেলার বাড়েরা স্বামীর পৈতৃক সম্পত্তিতে বসবাসকারী অসহায় এক পরিবার হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভোক্তভোগী নারী। অভিযোগ দেয়ার পর থেকে প্রাণ ভয়ে বাড়ি ছাড়া ওই পরিবার।

‎
‎গত ৯ সেপ্টম্বর কোতয়ালী মডেল থানায় ফজিলা খাতুন বাদী হয়ে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দেয়ার পর সন্ত্রাসী বাহিনী আরও বেপরোয়া হয়ে উঠে।
‎
‎সুত্র জানায়, বৈধ কাগজপত্র স্থায়ী ঘর থাকা সত্ত্বেও তাদের মালিকানাধীন জমিতে আশরাফুলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নারী-শিশুসহ পরিবারের লোকজন প্রাণভয়ে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন।
‎
‎অভিযোগকারী অসহায় ফজিলা খাতুন বলেন, আমার স্বামী মেছুয়া বাজারে কাঁচা মালের ব্যবসা করেন। স্বামী সন্তান নিয়ে শ্বশুরের ভিটেতে একটি ঘরে বসবাস করে আসছি। আমার দুই ছেলে এক মেয়ে। ছেলেটা এইচএসসিতে লেখা পড়া করে মেয়েটা অষ্টম শ্রেণিতে পরে। সন্ত্রাসী আশরাফ তার নামে জমি লিখে দিতে বলে, না দেয়ায় আমাদের মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। বাড়িতে থাকলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এখন আমি আমার স্বামী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে খেয়ে না খেয়ে জীবন যাপন করছি।
‎
‎আমাদের রাজনৈতিক ক্ষমতা বা পেশিশক্তি নেই। তাহলে কি আমরা আইনের সুরক্ষা পাব না? আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। প্রশাসনের কাছে আবেদন, আমাদের জমি ও ঘরে ফিরে শান্তিতে থাকার সুযোগ দিন।
‎
‎স্থানীয়রা জানান, বর্তমানে বাড়ি ফাঁকা, নিরাপত্তার অভাবে কেউ ফিরতে পারছেন না। তাদের সন্তানেরা এখনও আতঙ্কে। এ ঘটনার জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, জমির বৈধ মালিকানা রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন হামলা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিশ্চিত করার দাবি জানান।
‎
‎ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়াধীন আছে।



Our Like Page
Developed by: BD IT HOST