July 30, 2026, 6:03 pm
শিরোনামঃ
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে রেল মেডিকেলে দুদকের ঝটিকা অভিযান, নতিপত্র জব্দ

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী রেল মেডিকেলের অনিয়ম দুর্নীতি’র অনুসন্ধানে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পশ্চিমা ঞ্চল রেল হাসপাতালগুলোতে কেনাকাটাখাতে প্রায় ৭ কোটি টাকার অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের একটি টিম রোববার (১৫ জানুয়ারি) দুপুরে পশ্চিম রেলের সদরদপ্তরে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে তারা। আরও অনুসন্ধানের প্রয়োজনে কিছু নথিপত্র তলব করেছে দুদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে ২০১৭-২০১৮ অর্থবছরে বিভিন্ন খরচের ওপর অডিট করে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের টিম। ২০১৯ সালের মার্চ ও এপ্রিলে এই অডিট সম্পন্ন হয়। এতে ধরা পড়ে, বিভিন্নখাতে খরচের ক্ষেত্রে সরকারী নিয়মনীতি মানা হয়নি। এই অডিটে ৭ কোটি ২০ লাখ টাকা খরচে অনিয়মের অভিযোগ রয়েছে।

অনিয়ম খতিয়ে দেখতে রোববার দুপুরে রাজশাহী মহানগরীর শিরোইল এলাকায় অবস্থিত রেলওয়ে হাসপাতালে ঝটিকা অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। এই টিমে নেতৃত্ব দেন দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। টিমে অন্য সদস্যরা হলেন- উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও সহকারী পরিদর্শক মাজবুবুর রহমান।
এ সময় তারা বিভাগীয় মেডিকেল অফিসার ডা. এসএম মারুফুল ইসলামকে অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে হাসপাতালের কেনাকাটা ও খরচ সংক্রান্ত বেশকিছু রেকর্ড সংগ্রহ করেন।

পরে রেল ভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থা পক অসীম কুমার তালুকদারের দপ্তরেও যায় দুদকের টিম। সেখানে নিজ দপ্তরে মহাব্যস্থাপকের কাছেও অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। তার কাছ থেকে এ সংক্রান্ত নথিপত্র তলব করেছে দুদক।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতালের বিভাগীয় মেডিকেল অফিসার ডা. এসএম মারুফুল ইসলাম বলেন, ‘দুদকের টিম হাসপাতালে এসেছিল। তারা আমাদের কাছে নানা অনিয়মের তথ্য জানতে চেয়েছিলেন। বেশকিছু নথিপত্রও নিয়ে গেছেন। আরও রেকর্ডপত্র চেয়েছেন। কয়েকদিনের মধ্যে তা সরবরাহ করা হবে।’

দুদকের ঝটিকা অভিযানের কথা স্বীকার করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘পুরনো কিছু কেনাকাটা ও খরচের বিষয়ে তারা জানতে চেয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। লোক ডেকে সমস্ত তথ্য দিয়েছি।’



Our Like Page
Developed by: BD IT HOST