October 9, 2026, 8:59 am
শিরোনামঃ
পশ্চিম দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭ ময়মনসিংহে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে কমিশন দাবির অভিযোগ, সার্ভেয়ার মালেকে এর বিরুদ্ধে দিল্লিতে হাইকমিশনার ত্রিবেদীর আকস্মিক ছুট, তারেক রহমানের বিশেষ বার্তা নিয়ে মোদীর সঙ্গে বৈঠকের গুঞ্জন শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: বোন ও ভগ্নিপতি গ্রেফতার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি “সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে ৯২ লক্ষ্য টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার ১ গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

আরএমপি ডিবি’র অভিযানে ৯ টি স্বর্ণের বার উদ্ধার সহ গ্রেপ্তারকৃত আসামি।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ৯২ লক্ষ্য ২৫ হাজার টাকা মূল্যের ৯ টি স্বর্ণের বার উদ্ধার করে এক ব্যক্তিকে আটক করেছে আরএমপি’র ডিবি পুলিশ।গতকাল (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এ স্বর্ণের বার গুলো উদ্ধার হয়। পরীক্ষা করে জানা যায় বার গুলো ২৪ ক্যারেটের, যার ওজন প্রায় ৯০ ভরি।

গ্রেপ্তার আসামি মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু (৫২) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার আলিমগঞ্জের মৃত ইন্তাজ আলীর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকালে আরএমপি ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজপাড়া থানাধীন লক্ষীপুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে গেটে এক ব্যক্তি অবৈধভাবে স্বর্ণের বার সংগ্রহ করে বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়ে ন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের নেতৃত্বে স হকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুন, এস আই মসলেম উদ্দিন ও তাঁর টিম আজ সকাল সাড়ে১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অভিযান করে আসামি মোহাম্মদ কামরুজ্জামান ডাবলুকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৯ টি স্বর্ণের বার উদ্ধার হয় এবং তার ব্যবহৃত মোটরসা ইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে করলে সে স্বর্ণের বার গুলোর বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST