August 7, 2026, 11:44 pm
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারহাটে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু দুই বোনের

Reporter Name

হাবিবুর রহমান চাঁদ,বিশেষ প্রতিনিধি,কুড়িগ্ৰাম।

রাজারহাটে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে ফার জানা আক্তার (২) ও লুফা মনি (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার ও লুফা মনি চাচাতো ও জেঠাত বোন।

উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলাম বাবু’র মেয়ে। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি সদস্য) মোঃ সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।একই পরিবারের দুইজন কন্যা শিশু র অকালমৃত্যুে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

স্থানীয়রা জানান,খেলার ছলে ওই দুই শিশু সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর দাদি আশপাশে খোঁজা খুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে একটি শিশু’র মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনি মরদেহ উদ্ধার করেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খেলার ছলে সবার অগোচরে বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST