November 7, 2026, 5:39 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুরে আর্ট স্কুল উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জা মান খান কামাল

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত আর্ট স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।২১ অক্টো বর শনিবার দুপুরে এই স্কুলের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুদ্ধ ও সুন্দরের চর্চায় উপজেলা প্রশাসনের অধিনে দোতলা ভবন করেস্থায়ীভাবে স্কুল করার উদ্যোগ নেওয়া হয়েছে গত বছরের মে মাসে। কোমলমতি শিশুদের মেধা বিকাশের কথা চিন্তা করে এই আর্ট স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এখানে মাদ্রাসা, স্কুলের ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে,বাচ্চারা যদি ছবি আকা,আর্ট করা,

শিশু বয়সে শিখে তাহলে বাচ্চাদের মেধার বিকাশ হয়, বিগত দিনে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমিতে সপ্তাহে দুইদিন ক্লাস অনুষ্ঠিত হয়েছে, এখন থেকে নতুন ভবনে পূর্ণাঙ্গভাবে ক্লাস শুরু করা হবে। এবং যেসব সুবিধাবঞ্চিত শিশু ও গরীব ফ্যামিলির শিশু ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করবে তাদেরকে বিনামূল্যে এখানে ভর্তি ও শিখার ব্যবস্থা করে দেওয়া হবে।

পরিকল্পনা ও বাস্তবায়নকারী রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছিলো প্রতিটি উপজেলায় শিশুপার্ক নির্মাণ, খেলার মাঠ নির্মাণ ও সাংস্কৃতিক চর্চার জন্য এমন উদ্যোগ নেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শিশুপার্ক করেছি এবং এই আর্ট স্কুল নির্মাণ করেছি।আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ে আবেদন করবো জাতীয় ভাবে যেনো প্রত্যেকটা উপজেলাতে উপজেলা প্রশাসন আর্ট স্কুল চালু করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশের সভা পতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি,লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন,চট্টগ্রাম বিভাগী য় ডিআইজি নুরেআলম মিনা,লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ, রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া প্রমুখ।

০১৭১৪৮৫৪৫৬৮



Our Like Page
Developed by: BD IT HOST