রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারে সঙ্গে মতবিনিময় সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’
Reporter Name
Update Time :
Tuesday, October 20, 2026
/
13 Time View
/
Share
মোহাম্মদ আলী_স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সদস্য মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভার সময় চেয়ে আবেদন করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার বরাবর এ আবেদন জানানোর উদ্যোগ নেওয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়, রায়পুর থানায় মামলা নং-২৬ (১০) ২০২৬-এর মাধ্যমে সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন ও মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। সংগঠনটির দাবি, সংশ্লিষ্ট ঘটনার সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের উদ্দেশ্যে ওই দুই সাংবাদিক ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে মনে করছে সংগঠনটি।
আবেদনে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করা এবং আইনানুগ প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি একেএম মাহামুদ রিয়াজ ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মঞ্জুরি আলার নেতৃত্বে ৬ উপজেলা কমিটির সকল সদস্যদের নিয়ে প্রায় শতাধিক সদস্য ও নেতৃবৃন্দ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে মতবিনিময় করতে আগ্রহী। সভায় সংগঠনটির কেন্দ্রীয় ইউনিটের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন বলে আবেদনে জানানো হয়েছে।