July 4, 2026, 6:42 pm
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‌্যাব ১৪ অভিযানে ধোবাউড়ায় ৩ কৃষক হত্যায় ফাঁসির আসামি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরো ধের জেরে তিন জন কৃষক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এরশাদ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ১১ বছর আত্মগোপনে থাকার পর র‌্যাব ১৪ এর একটি অভিযানিক দল সোমবার ভোরে নেত্রকোনা র দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পরে আদালতে সোপর্দ করার জন্য ধোবাউড়ায় থানায় হস্তান্তর করে র‌্যাব ১৪ জানাযায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ২০০৬ সালের ২২ জানুয়ারী জেলার ধোবাউড়া উপজেলার চোরের ভিটা গ্রামের কৃষক হরিদাশ সূত্রধর, বিমল সূত্রধর ও নিরঞ্জন সূত্রধরকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিপক্ষ ওমর আলীর ছেলে এরশাদ আলীসহ অন্যরা মিলে জমি নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটায়। এ ঘটনায় নিহতের ভাই শ্যামল সূত্রধর ওই বছরের ২৩ জুনায়ারী একটি মামলা দায়ের করেন ধোবাউড়ায় থানায়।

ওই মামলায় দীর্ঘ ছয় বছর বিচারিক কার্যক্রম শেষে ২০১২ সালের ১৪ আগস্ট রায় দেন আদালত রায়ে এরশাদ আলী কে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।দীর্ঘদিন আত্মগোপ নে থাকা এরশাদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আত্ম গোপনে আছেন,খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, একই পরিবারের তিন কৃষক হত্যায় মৃত্যুদণ্ডের আসামি ছিলেন এরশাদ। আত্মগোপনে থাকা এরশাদকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য ধোবাউড়ায় থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST