September 13, 2026, 1:32 am
শিরোনামঃ
আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‍্যাব ১৪ ও র‍্যাব ৮ এর যৌথ অভিযানে জিনের বাদশা আটক

Reporter Name

প্রথম বাংলা – র‍্যাব-১৪ ও র‍্যাব-০৮ এর যৌথ অভি যানে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক জিনের বাদশা আকবর আলী কবিরাজ ও তার এক সহযো গী আটক।জিনের বাদশা আকবর আলী কবিরাজ” কর্তৃক প্রতারণার মাধ্যমে জনৈক মৌসুমী আক্তার এর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি প্রায় এক মাস পূর্বে র‍্যাব-১৪,সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের গোচরিভূত হয়।

এ বিষয়ে টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে তদ ন্তে এ বিষয়ের সত্যতা পাওয়া যায়। বিষয়টি র‍্যাব-৮ সিপিএসসি,ভোলা ক্যাম্প কে জানালে তারা ২৯ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০২:৩ ০ ঘঠিকার সময় র‍্যাব-৮,বরিশাল এর অধীনে ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে ভোলা জেলার বোরহান উদ্দিন থানাধীন চকঢোষ এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক জিনের বাদশা পরিচয় দানকারী।

আকবর আলী কবিরাজ (জিনের বাদশা) যার প্রকৃত নাম নামঃ মোঃ রাশেদ মাতব্বর(২৭), পিতা- মোঃ আবুল কাশেম মাতব্বর,মাতা- সুফিয়া বেগম, সাং- চকঢোস (ওয়ার্ড নং-০৭) এবং আকবর আলী কবিরাজের সহযোগী মোঃ মিরাজ মাতব্বর(২৮) পিতা জলিল মাতব্বর,মাতা মৃত সৈয়দা বেগম, সাং চকঢোস উভয় থানা- বোরহানউদ্দিন,জেলা- ভোলা’ দ্বয়কে গ্রেফতার করে। আটককৃত ব্যক্তি নিজেকে আকবর আলী কবিরাজ পরিচয় দিয়ে জিন-পরী ও তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়।

গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিমকার্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত আকবর আলী কবিরাজ পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেইজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর, বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট দিয়ে থাকে।

ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নেয়।



Our Like Page
Developed by: BD IT HOST