July 6, 2026, 8:36 am
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লালমনিরহাটে কৈশরবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name

রশিদুল ইসলাম রিপন, স্টাফ রিপোর্টারঃ আজ ২৯ মে সকালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্ম সূচির আওতায় “অধিকার এখানে এখনই (আরএইচ আর এন২)“ প্রকল্প কর্তৃক আয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে কৈশর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে লাালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন ব্র্যাকের অধিকার এখানে এখনই প্রকল্পের এরিয়া কো-অডিনেটোর মাধূরী সুত্রধর। বিশেষ অতিথি ছিলেন কালে ক্টরেট কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, সহকারী শিক্ষক আয়শা আক্তার বসুনীয়। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ডিষ্ট্রিক ইয়ুথ মোবিলাইজার দিপংকর রায়। বক্তব্য রাখেন তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থা ও জেলা যুব ফোরাম সভাপতি শহিদ ইসলাম সুজন।

প্রকল্প পরিচিতি, কৈশর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন এর উদ্দেশ্য এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা মাধুরী সূত্রধর (এলাকা সমন্বয়কারী- (আরএইচআরএন২) এর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে স্কুল ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়। যৌন ও প্রজনন স্বাস্থ্যের- উপর উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্রেণীকক্ষে সমন্বিত যৌনতা শিক্ষা পাঠদানের চ্যালেঞ্জ, উত্তোরণের উপায় ও পাঠদানের পরিকল্পনা বিষয়ক গ্রুপ ওয়ার্ক উপস্থাপন করেন পৃথকভাবে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ। ছাত্র-ছাত্রীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দেওয়া হয় ।



Our Like Page
Developed by: BD IT HOST