July 4, 2026, 7:28 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শরীয়তপুরের তিনটি আসনে নৌকার মাঝি হলেন

Reporter Name

শরীয়তপুর জেলা প্রতিনিধি, সিমান্ত মোল্লা:

শরীয়তপুরের তিনটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু, একেএম এনামুল হক শামীম ও নাহিম রাজ্জাক।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নে নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শরীয়তপুর- ১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

শরীয়তপুর -২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ পানী সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শরীয়তপুর-৩ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়া রি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।



Our Like Page
Developed by: BD IT HOST