শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
Reporter Name
Update Time :
Tuesday, October 20, 2026
/
12 Time View
/
Share
মোঃ টিপু সুলতান স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মো: আলী হোসেন ফকির, বিপিএম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মো: মনিরুজ্জামান মিঞা এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) জনাব মো: মোস্তাফিজুর রহমান।
সফরকালে তাঁরা নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজামণ্ডপের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন ও মতবিনিময়কালে পূজামণ্ডপ এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো: রায়হান কবির, জেলা পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমান, পিপিএম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতিসহ সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ এবং পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের চেতনায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
ধর্ম যার যার, উৎসব সবার—সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট থাকুক।