সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে (বিএমটি) একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ওই উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অধ্যক্ষ কামরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমূখ।
পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উক্ত হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।