August 7, 2026, 10:34 am
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে মৃত নজরুল ইসলামের কে মিথ্যা মামলার হুমকি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দত্তদারতা গ্রামের নজরুল ইসলামের মৃত্যুকে ভিন্নখাতে নিয়ে মিথ্যা মামলার হুমকি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঐ গ্রামের শতাধিক শিশু, কিশোর ও নারী পুরুষ।শনিবার, ১২ই নভেম্বর, বেলা সাড়ে ১১টায় শাহজাদপুর পৌর শহরের থানার ঘাট করতোয়া ব্রীজের পশ্চিম পাড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহজাদপুর থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিক্ষোভকারীরা শাহজাদপুর উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী,দত্তদারতা গ্রামের মাজেম মাস্টার,আব্দুল মোতালেব,সালমা খাতুন ও নাহিদা খাতুন প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৪ নভেম্বর উপজেলার গালা ইউনিয়ের দত্তদারতা গ্রামে র মৃত নাসিম উদ্দিন সরদারের পুত্র নজরুল ইসলামচর বর্ণিয়া খেয়া ঘাটে তার অপর ভাইয়ের সাথে নদী পার হয়ে বেড়া যাওয়া উদ্দেশ্যে বের হলে খেয়া ঘাটে হৃদ রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষনাৎ স্থানীয়রা তার মাথায় পানি ঢেলে সুস্থ্য করার চেষ্টা করেন, পরে মুমূর্ষ অবস্থায় বেড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল নৌকায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নজরুলের পরিবারের সদস্যরা তাকে হত্যা করাহয়েছে বলে অভিযোগ করেন। এসময় পুলিশ নজরুলের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজি লাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়না তদন্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করে।

এই ঘটনায় জমিজমা সংক্রান্ত বিবাদমান প্রতিপক্ষ দত্ত রদারতা গ্রামের কামরুজ্জামান,রেজাউল,মালেক ও রফিকুল সহ প্রায় ২১জনকে আসামী করে মৃত নজরু লের ভাতিজা শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়ে রী করে।পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাসার ও পরিদর্শক তদন্ত সাখাওয়াত হোসেন,
নজরুলের মৃত্যুকে হত্যা মামলা হিসেবে চালিয়ে প্রতিপক্ষের লোকজনকে হয়রানির ষড়যন্ত্র করা হচ্ছে তাই সত্য ঘটনাটি উদঘাটন করে সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে সমাবেশ থেকে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST