November 6, 2026, 7:43 pm
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেখ রাসেল পৌর শিশু পার্কে একজন জনৈক ব্যক্তিকে অচেতন ও মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ

Reporter Name

মোঃ তপু শেখ

গোপালগঞ্জ প্রতিনিধি

ট্যুরিস্ট পুলিশ,টুঙ্গিপাড়া জোনের সদস্যগণ শেখ রাসেল পৌর শিশু পার্ক ও তৎ সংলগ্ন পার্কিং ও সুযোগ সুবিধার নিকট (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এঁর সমাধিসৌধে আগত দর্শনার্থীদের বিশ্রামস্থলের অভ্যন্তরে) দৈনন্দিন ডিউটি করাকালীন গণপূর্ত বিশ্রামাগার (পর্যটক দের রান্না ও খাবারের নির্ধারিত স্থান) এর মধ্যে একজন জনৈক ব্যক্তিকে অচেতন ও মুমূর্ষ অবস্থায় শুয়ে থাকতে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশ সদস্যগণ ব্যাপারটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তাদের সদয় নির্দেশে জনৈক ব্যক্তিকে অনতিবিলম্বে টুঙ্গিপাড়া উপজে লা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের নিকট সু-চিকিৎসার নিমিত্ত নিয়ে যায়।

জনৈক ব্যক্তি বর্তমানে ট্যুরিস্ট পুলিশের দেখভাল ও উপস্থিতিতে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছে। ট্যুরিস্ট পুলিশ কর্তৃক অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত উক্ত ব্যক্তির পরিচয় জানতে পারেনি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত অসুস্থ ব্যক্তির পরিচয় সম্পর্কে জ্ঞাত থাকেন, তাহলে জরুরি ভিত্তিতে ইনচার্জ, ট্যুরিস্ট পুলিশ, টুঙ্গিপাড়া জোন এর মোবাইল নম্বর (০১৩২০-১৬০০০৪) এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।



Our Like Page
Developed by: BD IT HOST