August 3, 2026, 2:51 pm
শিরোনামঃ
খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি নেত্রকোনায় ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রলীগের মার খেলো ছাত্রদল কর্মীরা

Reporter Name

স্টাফ রিপোর্টার – সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেয়ায় ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২৪ নভেম্বর) সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জুলুহার বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। এ ছবিতে ছাত্রদলের কয়েকজন হা হা রিঅ্যাক্ট দেয়। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলার জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু হামলা চালিয়ে ছাত্রদলের সিয়াম, হাসান ও রিয়ানকে পিটিয়ে আহত করে।

এদিকে হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ জানান, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিয়েছিলাম। এ কারণে হামলা চালিয়েছে। অভিযুক্তরা সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী।

সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন জানান, তারা ক্ষমতায় না থেকেও আমাদের ভাইদের ওপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম করে বেড়িয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, রোববার সকালে দুই দল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। ছাত্রদলের ছেলেরা তাতে হাহা রিঅ্যাক্ট দেয়া নিয়ে এই ঘটনা ঘটেছে।

এ বিষয় ঘটনায় জড়িত ছাত্রলীগের কারও বক্তব্য পাওয়া যায়নি। নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বলেন, এ ধরনের একটা ঘটনা শুনেছি। তদন্তের পরে বিস্তারিত জানাতে পারবো।



Our Like Page
Developed by: BD IT HOST