August 29, 2026, 7:28 am
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাবেক খাদ্য মন্ত্রীর একাউন্টে ৪৩ কোটি টাকা লেনদেনে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা

Reporter Name

স্টাফ রিপোর্টার – দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৬৫টি ব্যাংক একাউন্টে সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা ইসমাইল হোসেনের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে।

গ্রেফতার হওয়ার পর ইসমাইল হোসেনকে আদালতে হাজির করা হলে, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইবরাহিম মিয়া রিমান্ডের আদেশ দেন। এর আগে, তিনি দেশত্যাগের সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রে ফতার হন। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১ তম ব্যাচের সদস্য এবং তিনি খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রেফতার দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা যায় সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর সময় খাদ্য বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রণ ( ডিসি ফুড) পদে পোস্টিং এ কোটি কোটি টাকার ঘুষ লেনদেন হতো।

এছাড়াও খাদ্য শষ্য সংগ্রহে ঘুষের কোটি কোটি টাকা মন্ত্রীর নামে বেনামি একাউন্টে পৌঁছে দিতো”
ডিসি ফুড ও খাদ্য পরিদর্শক সমিতির মাধ্যমে।



Our Like Page
Developed by: BD IT HOST