July 28, 2026, 3:18 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাম্প্রদায়িক হিন্দু পূজামন্ডব প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার কুড়িগ্রাম

Reporter Name

 

কুড়িগ্রাম প্রতিনিধি
মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসন এর তথ্য সুত্রেঃ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এরই ধারাবহিকতায় অদ্য ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাজারহাট থানা এলাকার বিভিন্ন পূজামন্ডবের প্রস্তুতি পরিদর্শন করেন জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পুলিশ সুপার কুড়িগ্রাম। এ সময় পুলিশ সুপার কুড়িগ্রামের সাথে আরো উপস্থিত ছিলেন, জনাব জাহিদ ইকবাল সারোয়ারদী বাপ্পি চেয়ারম্যান রাজারহাট উপজেলা পরিষদ, জনাব রবীন্দ্রনাথ কর্মকার,

সভাপতি, রাজারহাট উপজেলা পূজা উদযাপন কমিটি, জনাব মোঃ সাদেকুল হক নুরু,
চেয়ারম্যান, ০২ নং ছিনাই ইউনিয়ন পরিষদ রাজারহাট, জনাব মোঃ এনামুল হক চেয়ারম্যান ০৩ নং রাজারহাট ইউনিয়ন পরিষদ রাজারহাট, জনাব মোঃ তাইজুল ইসলাম,চেয়ারম্যান,

০৫ নং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ রাজারহাট, জনাব মোঃ রাজু আহম্মেদ, অফিসার ইনচার্জ রাজারহাট থানা সহ রাজারহাট এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী সন্মানিত নাগরিক বৃন্দ।

রাজারহাট থানার বিভিন্ন পূজামন্ডব পরিদর্শনের সময় পুলিশ সুপার, কুড়িগ্রাম সকল হিন্দু ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের পূজা উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতির খোঁজ খবর নেন এবং উপস্থিত রাজারহাট উপজেলা পূজা উদযাপন কমিটি ও হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন,

এ সময় উপস্থিত সকেলেই কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল ও সুষ্ঠু পূজা উদযাপনের লক্ষ্যে সকলে একসাথে সম্মিলিত ভাবে সহযোগিতা করার আশা ও প্রত্যয় ব্যক্ত করেন।

এভাবেই সাম্প্রদায়িক সম্প্রতির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST