November 7, 2026, 7:00 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করে ছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রা ইম (সিটিটিসি) এর স্পেশাল এ্যাকশন গ্রুপ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ সুজন হাওলাদার, রুমা বেগম ও মোঃ আব্দুল্লাহ হাওলাদার।

অভিযানে নেতৃত্ব দেওয়া সিটিটিসির এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিমের সহকারী পুলিশ কমিশনার ওবাইন পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় ওয়ারীর বলধা গার্ডেন এলাকায় কতিপয় ব্যক্তির মধ্যে অবৈধ অস্ত্র-গুলি হস্তান্তর হবে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার (১৪ জুলাই ২০২৪ খ্রি.) রাত সাড়ে আটটায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সুজন, রুমা বেগম, আব্দুল্লাহ নামের তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি রিভলবার, ১টি পিস্তল ও ২০৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির ওয়ারী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST