November 7, 2026, 6:10 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২০ কেজি গাঁজা ও একটি গাড়িসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা : শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা ও একটি গাড়িসহ চার মাদক কার বারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. সোহাগ (২০) ২। মো. জুয়েল মিয়া (২২) ৩। মো. নোমান মিয়া (৩০) ও ৪। মো. বেলাল হোসেন (৪৫)

শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাত ০০:৩০ ঘটিকায় ঢাকার শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০কেজি গাঁজা ও একটি টয়োটা ডিএক্স মডেলের নোয়া গাড়ি উদ্ধার করা হয়।

ডিবি-উত্তরা সূত্র জানায়, গপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌক স টিম শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটি উট ও হাসপাতাল এর সামনে অবস্থান নেয়। ডিবি পুলিশের কাছে তথ্য ছিল যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি টয়োটা গাড়িতে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে আসছে। রাত আনুমানিক ০০.৩০ ঘটিকার সময় গাড়িটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পৌঁছলে ডিবির টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং গাড়িটিতে বিশেষ কায়দায় রক্ষিত ২০ কেজি নিষিদ্ধ মাদক গাঁজাসহ গাড়িটি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST