November 4, 2026, 1:10 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অপরাধী যত বড় নেতাই হোক, ছাড় দেওয়া হবে না – ডিবিপ্রধান

Reporter Name

প্রথম বাংলা – অপরাধী যত বড় নেতা হোক না কেন কাউ কে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।বুধবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, আইন সবার জন্য সমান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজই অপরাধীকে আইনের আওতায় আনা। অপরাধী যত বড় নেতা হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।অপরাধী যেই হোক,কারও বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

এ সময় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের বিষয়ে হারুন অর রশীদ বলেন, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর থানায় দুটি ওয়ারেন্ট আছে। জেলা পুলিশের রিকোয়েস্টের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় নাশকতা মামলা রয়েছে।

তিনি বলেন,এ্যানির বিরুদ্ধে ওয়ারেন্ট হলেও তিনি আদাল তে হাজির হননি,জামিন নেননি।কোনো মামলায়ই হাজির হননি।ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।এদিকে নাশকতার মামলায় এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করে ছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়,গত ২৩ মে রাজধানী র সায়েন্সল্যাবে বিএনপির প্রায় ১০/১৫ হাজার নেতাকর্মী পদযাত্রা শেষে গণপরিবহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি শুরু করেন।এ সময় বাধা দিলে পুলিশের ওপরেও হামলা করা হয়। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধান মন্ডি থানায় একটি মামলা দায়ের করে।



Our Like Page
Developed by: BD IT HOST