November 3, 2026, 2:48 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয়

Reporter Name

সেলিম মিয়া : সরকারি আবাসিক ভবন ও কোয়ার্টার থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে সরকারি আবাসিক এলাকায় বসবাসের পরিবেশ উন্নত করা এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি আবাসিক এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষা, বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় অর্থ বিভাগের কোটাভুক্ত ‘এ’, ‘বি’ ও ‘সি’ শ্রেণির সরকারি বাসার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি নির্দেশনা বাধ্যতামূলকভাবে পালন করতে বলা হয়েছে।

 

নির্দেশনায় সরকারি কোয়ার্টারগুলোর দৃশ্যমান সব ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিতে বলা হয়েছে। এ কাজে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করতে হবে।

 

এ ছাড়া আবাসিক ভবনের ওপর থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ছাদে বাগান রয়েছে এমন ভবনগুলোর পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ছাদ পরিষ্কার রাখার পাশাপাশি সেখানে পানি জমে ভবনের কোনো ক্ষতি হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বার্থ এবং সরকারি আবাসিক কলোনির বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে অর্থ বিভাগ।



Our Like Page
Developed by: BD IT HOST