November 27, 2026, 4:40 pm
শিরোনামঃ
মানবিক সিদ্ধান্ত, ওসি শিবিরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার অফিসার ও ফোর্সের সঙ্গে পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের বড়খানা অনুষ্ঠিত পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত পাটুরিয়া ঘাটে সরকারি চাল বোঝাই ৬ ট্রাক জব্দ, একটি পালিয়ে গেছে পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল লিভার জন্ডিসে আক্রান্ত টাঙ্গাইল সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অফিসার ও ফোর্সের সঙ্গে পুলিশ সুপার নোয়াখালী মহোদয়ের বড়খানা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ টিপু সুলতান স্টাফ রিপোর্টার

অদ্য ২৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে অফিসার ও ফোর্সের সঙ্গে বড়খানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন মহোদয়।

বড়খানা শুরুর পূর্বে পুলিশ সুপার মহোদয় খাবারের মেনু, পরিবেশনের প্রস্তুতি ও খাবারের গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান। উক্ত বড়খানায় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ অংশগ্রহণ করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় নোয়াখালীবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসেবায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জেলা পুলিশের সকল সদস্যের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST