November 27, 2026, 12:12 pm
শিরোনামঃ
সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত পাটুরিয়া ঘাটে সরকারি চাল বোঝাই ৬ ট্রাক জব্দ, একটি পালিয়ে গেছে পলাশবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল লিভার জন্ডিসে আক্রান্ত টাঙ্গাইল সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ শাহজাদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পাটুরিয়া ঘাটে সরকারি চাল বোঝাই ৬ ট্রাক জব্দ, একটি পালিয়ে গেছে

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপো (সিএসডি) গুদাম থেকে ৭ ট্রাক সরকারি চাল কালোবাজারে স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ পাটুরিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে চাল বোঝাই ছয়টি ট্রাক জব্দ করেছে। তবে একই চালানের অপর একটি ট্রাক চালসহ পালিয়ে গেছে।

 

সাংবাদিকদের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। সরকারি গুদামের বিপুল পরিমাণ চাল কীভাবে এবং কার নির্দেশে পাচার হচ্ছিল, তা নিয়ে স্থানীয় ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে তেজগাঁও সিএসডি গুদাম থেকে নেওয়া সাতটি ট্রাক চাল পাটুরিয়া ঘাট হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পাটুরিয়া ঘাট এলাকায় ট্রাকগুলোর গতিবিধি সন্দেহজনক মনে হলে সাংবাদিকরা বিষয়টি শিবালয় থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয়টি ট্রাক আটক করলেও কৌশলে একটি ট্রাক চালসহ পালিয়ে যায়।

 

আটক ট্রাকগুলোর চালকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালগুলো কুষ্টিয়ার রাইস মিলে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে চাল পরিবহনের কোনো বৈধ কাগজপত্র বা সরকারি চালানের অনুমোদনপত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

বিষয়টি শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়াকে অবহিত করা হয়। তিনি ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানাকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

এ ঘটনায় সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, সরকারি গুদাম থেকে কীভাবে এই চাল ছাড় হলো এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা গুদামের অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না, তা দ্রুত তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা জরুরি।

 

একটি সুত্রে জানা যায় টাংগাইল সহ বেশ কয়েকটি জেলায় খাদ্য বিভাগের চাল কালোবাজারে বিক্রির কাজে একাধিক ট্র্যাক নিয়মিত পরিবহন করে থাকে।

পলাতক ট্রাকটি শনাক্ত ও উদ্ধার এবং জব্দকৃত চালের প্রকৃত মালিকানা নির্ধারণে কাজ করছে প্রশাসন।



Our Like Page
Developed by: BD IT HOST