September 12, 2026, 8:40 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অভিনব পদ্ধতিতে গাড়ির পার্টস চুরি চক্রের মূলহোতা গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা:ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ অভিনব পদ্ধতিতে গাড়ির পার্টস চুরি চক্রের মূলহোতা মো. জাবেদ (২২)-কে গ্রেফতার করেছে। বুধবার (১৮ জুন ২০২৫) রাত ১০:৪০ ঘটিকায় পল্টন থানাধীন নাইট অ্যাঙ্গেল মোড়স্থ বিজয়নগর হোটেল একাত্তরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে জাবেদকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ১৬ জুন ২০২৫ গুলিস্তান গোল চত্বরে চলন্ত মাইক্রোবাস থেকে পার্টস খুলে নিয়ে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে ডিএমপি শাহবাগ থানা ও বংশাল থানায় দুটি মামলা রুজু আছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST