November 22, 2026, 4:47 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ

Reporter Name

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর সদর হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ, টিকিট বিক্রি, চিকিৎসকদের উপস্থিতি ও ওষুধ সংরক্ষণে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে হাসপাতালের টিকিট কাউন্টারে পাঁচ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ ছাড়া কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতি ও নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়েও সত্যতা পাওয়া যায়।

দুদক সূত্রে জানা গেছে, রোগীদের খাবার সরবরাহেও অনিয়মের প্রমাণ মিলেছে। ৯৫ টাকা দরের চালের পরিবর্তে নিম্নমানের চালের ভাত এবং নির্ধারিত ২০০ গ্রাম পাঙাশ মাছের পরিবর্তে মাত্র ৮০ গ্রাম মাছ রান্না করে রোগীদের সরবরাহ করা হচ্ছিল। পাশাপাশি হাসপাতালের ওষুধ ও চিকিৎসাসামগ্রী নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হচ্ছিল না।

দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্য ও একাধিক অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে।



Our Like Page
Developed by: BD IT HOST