November 22, 2026, 2:14 pm
শিরোনামঃ
*অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি শাহজাদপুর সাংবাদিক ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা ওসি”র অভিযানে লগি বৈঠার মিছিলে অংশগ্রহণকারী ২ জন গ্রেফতার ঈদগাঁও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু।
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

*অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি*

Reporter Name

প্রথম বাংলা -ময়মনসিংহের হালুয়াঘাট থানা ভবনে অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

রবিবার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হালুয়াঘাট থানা ভবনের নিচতলায় জুনিয়র সেরেস্তা ও এর পাশের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

অগ্নিকাণ্ডে থানা ভবনের ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যবেক্ষণ করতে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান আজ থানা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সিআইডির ফরেনসিক দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে তিনি থানার ক্ষতিগ্রস্ত কক্ষটি ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের মনোবল অটুট রাখার পাশাপাশি তাঁদের সার্বিক খোঁজখবর নেন। দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারের মাধ্যমে থানার সব দাপ্তরিক ও সেবামূলক কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

পরিদর্শনকালে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর (রুবেল), ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST