November 22, 2026, 4:52 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা

Reporter Name

ফরিদপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শাখার সভাপতি প্রফেসর শিপ্রা রায়ের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডিউবী শিকদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হোসনেআরা খানম।

সভায় বক্তারা কবি সুফিয়া কামালের জীবন, দর্শন, সাহিত্যকর্ম এবং নারী মুক্তি আন্দোলনে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনে কবি সুফিয়া কামালের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ সময় বক্তব্য দেন জেলা শাখার সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন কবির, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, লিগ্যাল এইড সম্পাদক রুবিয়া মিল্লাত, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, নারী উদ্যোক্তা ফারজানা মোর্শেদা মিতা, কার্যকরী কমিটির সদস্য রুমা সাহা ও মনোয়ারা মোর্শেদা চৌধুরী এবং সাধারণ সদস্য শিউলি।

এ ছাড়া সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাস উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST