July 26, 2026, 5:54 pm
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অসুস্থ্য মায়ের কাছ থেকে তার নামীয় জমি লিখে নেয়ার উদ্দেশ্যে মাকে গুম:বোন জবা বেগমের অভিযোগ

Reporter Name

সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃমুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা: সিনিয়র রিপোর্টার

শারীরিকভাবে অসুস্থ মায়ের নামীয় জমি জোর করে লিখে নেয়ার উদ্দেশ্যে মাকে নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে
মোঃ ছক্কু মিয়া নামে এক ব্যক্তির নামে।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুরের বুড়াবুড়ী ইউনিঢনের বোতলা মৌজা গ্রামে।গত ২৩.১০.২০২২ইং তারিখ রাত অনুমান১১.৩০ মিনিট ১নং বিবাদী ছক্কু মিয়া অপর বিবাদীর সহযোগীতায় অসুস্থ মাকে কোলে করে রাতের অন্ধকারে

কুড়িগ্রামের রাজার হাট থানার অধিনস্ত নাজিম খাঁ নামক স্থানে লুকিয়ে রাখেন বলে জানা যায়।
৬দিন পর বিষয়টি স্থানীয় এক সংবাদ কর্মীর কর্ণে আসে।পরক্ষণই ঘটনা স্থানে গিয়ে জানতে চাইলে।বিবাদী ছক্কু মিয়ার পিতা কেঁদে বুক ভাসিয়ে বলেন,আমার ২ছেলে ৩ মেয়ে আমার স্ত্রী সাহের বানু খুবই অসুস্থ। এই অসুস্থতার সুযোগ নিয়ে তার নামীয় জমি জোর করে আমার বড় ছেলে ছক্কু মিয়া লিখে নিবেন বলে গত ২৩ তারিখ রাত ১১-৩০মিনিটে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যায়

তার শুশুর বাড়িতে।আমি লোকজন নিয়ে সেখানে গেলে আমার সাথে দেখা না করিয়ে, বরঞ্চ হুমকি থামকি দিয়ে তাড়িয়ে দেন।
আর বলেছেন মায়ের জমি সব লিখে নিয়ে বাড়িতে যাবো।অসুস্থ বাবা জয়বার আলী তৎক্ষণিকেই হাউ মাউ করে কেঁদে মাটিতে লুটে পড়েন।বাবা জয়বার আলী ফিরে এসে সংবাদ কর্মীকে বিষয়টি অবহিত করেন।

 এ বিষয় থানায় লিখিত অভিযোগ করিয়েছেন বড় মেয়ে মোছাঃ জবা বেগম,স্বামী মোঃ মোসলেম আলী।বাড়ির ছোট ছেলে বাক প্রতিবন্ধী আকাশ বাবু কেঁদে কেঁদে অস্পস্ট বাক্যে বলেন,মা নেই ;অক্কু অক্কু অক্কু (ছক্কু)পালিয়ে নিয়ে গেছেন।

মা কে ফিরে চায় বাক প্রতিবন্ধী আকাশ বাবু।
আকাশ বাবু অসুস্থ বাবার কাছে মা’কে ফিরে পাবার ব্যস্ততায় কাটছে তার দিন।
হাটতে পারেনা আকাশ বাবু তবুও অসুস্থ মায়ের সোনা মুখটি দেখতে কাতর হয়ে পড়েছেন।
আকাশ বাবুর মা’কে ফিরে দেয়া হোক প্রতিবেশী মোঃ আজগার আলী,মোঃ এনামুল হক ও পাপড়ার প্রতিবেশী সকলের দাবী।

তার সাথে আকাশ বাবু তার মায়ের নামীয় জমির হক থেকে বঞ্চিত না হোক গ্রামবাসীর দাবী।
বিবাদী ছক্কু মিয়ার কঠিন আইনানুগ ব্যবস্থা নেয়া হোক গ্রামবাসি-ও পাড়াপ্রতিবেশীদের আকুল আবেদন।সকল ভিডিও চিত্র সংগৃহিত রয়েছে পরবর্তিতে প্রচারে প্রস্তুত রয়েছেন সংবাদ কর্মীগণ।



Our Like Page
Developed by: BD IT HOST