May 4, 2026, 9:18 am
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধ ন স্বাধীন সাংবাদিকতা,মতপ্রকাশের অধিকার গণমাধ্যমের নিরা পত্তা নিশ্চিতে কৃষকের স্বার্থে নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে – খাদ্য প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রামগতির কৃতি সন্তান রিয়াজ ঢাকা মহানগররীতে সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী’ গ্রেফতার ১৫২ বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে হত্যা :পিবিআই কর্তৃক রহস্য উদঘাটন আসামি গ্রেফতার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী পুলিশের ১৭ শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (IPE)-২০২৫

Reporter Name

ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (IPE) ২০২৫ প্রথম পর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার সমাপ্ত

প্রথম বাংলা:অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (IPE)-২০২৫ প্রথম পর্যায়ের যৌথ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহি নীর তত্ত্বাবধানে জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার ঢাকা কুর্মিটোলাস্থ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এ আজ মঙ্গলবার (২৩-৯-২০২৫) সমাপ্ত হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান,ওএসপি,বিএসপি,এনডিসি,এএফডব্লিউ সি,এসিএসসি,পিএসসি (Air Vice Marshal Javed Tanveer Khan) প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মান্যবর অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল (H.E. Ms. Susan Ryle),যিনি এই উদ্যোগকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূ র্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর এয়ার অধিনায়ক এবং সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে কারিগরি অধিবেশন এবং আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এসময় আলোচনার মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতি, নীতিগত দৃষ্টিভঙ্গি এবং প্রতিরক্ষা ও বেসামরিক বিমান খাতে সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল ব্যবহারের সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়াও সামরিক কার্যক্রমে জ্বালানি স্থিতিস্থাপকতা সংযোজনের কৌশল ও পরিবেশবান্ধব পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আঞ্চলিকসহ যোগিতা জোরদার, জ্বালানি স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং উদ্ভাবনী বিমান চলাচল প্রযুক্তি গ্রহণে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এ আয়োজন পরিবেশগত স্থায়িত্বে বাহিনীসমূহের অবিচল নিষ্ঠা এবং ভবিষ্যৎ বিমান অভিযানের ক্ষেত্রে বৈশ্বিক মানদণ্ড অনুসরণে তাদের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়



Our Like Page
Developed by: BD IT HOST