নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২৬, বুধবার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ পিপিএম এর সঙ্গে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) আইইউটি ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।