প্রথম বাংলা : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা সভাপতিত্বে অক্টোবর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অভিন্ন মানদন্ডের আলোকে অক্টোবর/২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে-পরিসংখ্যানের ভিত্তিতে “শ্রেষ্ঠ জেলা-ময়মনসিংহ”ও শ্রেষ্ঠ পুলিশ সুপার: মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহকে পুরস্কার প্রদান করা হয়।
এসময় মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।