November 11, 2026, 7:54 am
শিরোনামঃ
২০ বছরের জন্য লিজ নেওয়া জমি দখলের চেষ্টা, গরুর খামার ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, সেখান থেকেই গ্রেপ্তার যুবদল নেতা সালাম ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪ অনলাইন প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ‎ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের টিমকে বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার তেজগাঁও খাদ্য গুদামে অনিয়ম: ২১ নম্বর গোডাউনে অতিরিক্ত ৩৫ টন মাল প্রাপ্তি, সিলগালা না করায় প্রশ্ন দিঘারকান্দায় চুরের উপদ্রব বৃদ্ধি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (COP31) যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রায়পুরের মেয়ে খালেদাকে স্বামীর বাড়িতে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২০ বছরের জন্য লিজ নেওয়া জমি দখলের চেষ্টা, গরুর খামার ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ

Reporter Name

সাইমনঃ

শ্রীপুরে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন ভুক্তভোগী মজিবুর রহমান, অভিযুক্তদের বিচারের দাবি,

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বহেরাচালা এলাকায় ২০ বছরের জন্য লিজ নেওয়া জমি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জোরপূর্বক দখলের চেষ্টা, গরুর খামার, ঘরবাড়ি ও ফসলের বাগান ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আলতাফ ভূঁইয়া, আক্তার ভূঁইয়া, উজ্জ্বল ভূঁইয়া ও আমির হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মজিবুর রহমান।মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে বহেরাচালা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিচার দাবি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মজিবুর রহমান। এ সময় স্থানীয় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান জানান, আলতাফ ভূঁইয়া, আক্তার ভূঁইয়া ও উজ্জ্বলের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে ২০ বছরের জন্য জমি লিজ নিয়ে সেখানে কলাবাগান, পেঁপে চাষ ও গরুর খামার পরিচালনা করে আসছিলেন তিনি। কিন্তু লিজের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জোরপূর্বক চুক্তি বাতিল ও জমি দখলের চেষ্টা করা হয় বলে তাঁর অভিযোগ।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা জমিতে হামলা চালিয়ে তাঁর ফসল, ঘরবাড়ি ও সেচের সরঞ্জাম ভাঙচুর করে এবং জমি লিজ নেওয়ার সব চুক্তিপত্র পুড়িয়ে দেয়। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মজিবুর রহমানের অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দায়েরের পর তাঁর ১৪ বছর বয়সী মেয়েকে অপহরণ করা হয়। পরে পুলিশের অভিযানে মেয়েটিকে উদ্ধার করা হয় বলে তিনি জানান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় উপস্থিত লোকজন আহতদের একটি অটোরিকশায় করে হাসপাতা লে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মজিবুর রহমান ও ফজলুর রহমান (৬০)-কে প্রাথমিক চিকিৎসা দেন।পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

বর্তমানে মজিবুর রহমান হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন থাকায় তাঁর পক্ষে বড় ভাইয়ের মাধ্যমে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার বহু প্রত্যক্ষদর্শী ও প্রমাণ রয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জমির লিজ চুক্তির বৈধতা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে: ১. আলতাফ ভূঁইয়া
২. আক্তার ভূঁইয়া
৩. উজ্জ্বল ভূঁইয়া
৪. আমির হোসেন।
স্থান: বহেরাচালা, মাওনা, শ্রীপুর, গাজীপুর।
তারিখ: ১০ নভেম্বর ২০২৬।



Our Like Page
Developed by: BD IT HOST