July 7, 2026, 5:31 am
শিরোনামঃ
ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আইন নিজের হাতে তুলে নেওয়া দেশের জন্য অশনিসংকেত – জামায়াতের সেক্রেটারি জেনারেল

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামীম মোল্লাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়। অপরদিকে গত বুধবার খাগড়াছড়িতে চুরির অপরাধে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এইসব হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পিটিয়ে মানুষ মারার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, নির্মম, অনাকাক্ষিত ও দুঃখজনক।

মর্মান্তিক এসব হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসব অপরাধ সংঘটিত হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ জাতীয় ঘটনা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ও অশনিসংকেত।

তিনি আরও বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নেওয়ার দুঃসাহস না পায়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এ জাতীয় ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বানও জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST