March 17, 2026, 12:46 am
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আ’গুন কেড়ে নিলো দিনমজুর শিপুলের সর্বস্ব; ঘর দিলেন টুঙ্গিপাড়ার ইউএনও

Reporter Name

মোঃ তপু শেখগোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের মৃত রুস্তম মোল্লার ছেলে শিপুল মোল্লা। অন্যের জমিতে দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক হিসাবে কাজ করে চালান ছয় সদস্যের সংসার। বর্নি গ্রামে মামাদের জায়গায় একটি টিনের ঘর তৈরি করে তিন সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে বসবাস করতেন। কিন্তু গত ৬ ফেব্রুয়ারি আগুন লেগে মাথা গোঁজার ঠাঁইটুকু সহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে দিনমজুর শিপুলের পরিবার।

তখন দরিদ্র ও অসহায় পরিবারটির পাশে দাড়ান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈনুল হক। শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তার পাশাপাশি প্রতিশ্রুতি দেন একটি টিনশেড ঘর তৈরি করে দেয়ার। গত শুক্রবার থেকে ঘরের কাজ শুরু হয়ে সোমবার (১৭ মার্চ) শেষ হয়। এখন শিপুলের পরিবার নতুন ঘরে বসবাস করছে।

প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, এক লাখ চোদ্দ হাজার টাকা ব্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় (টিআর) দিনমজুর শিপুল মোল্লাকে একটি ঘর তৈরি করে দেন উপজেলা প্রশাসন।

দিনমজুর শিপুল মোল্লা বলেন, অনেক কষ্ট করে মামাদের জায়গায় একটি ঘর তৈরি করে মোট ছয়জন বসবাস করতাম। দিনমজুর হিসেবে কাজ করে কিছু আসবাবপত্র কিনেছিলাম ও জমিয়ে ছিলাম নগদ ৩৫ হাজার টাকা। কিন্তু গত ৬ ফেব্রুয়ারি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমাদের সব শেষ হয়ে যায়।নতুন একটি ঘর তৈরি করার সামর্থ্যও থাকায় অন্যের বাড়িতে বসবাস করছিলাম।তখন আমাদের বিষয়টি ইউএনও স্যার জানতে পেরে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তার পাশাপাশি দেন টিনের একটি ঘর তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন। অবশেষে তিনি আমাদের একটি টিনশেড ঘর তৈরি করে দিয়েছেন সোমবার থেকে নতুন ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়ে ছি তাই প্রশাসনের প্রতি আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকবো।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈনুল হক বলেন, আগুন লেগে দিনমজুর শিপুল মোল্লা সর্বস্ব হারিয়েছেন বলে জানতে পারি। তখন সেখানে গিয়ে উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবার, নগদ কিছু অর্থ সহায়তা করি। এছাড়া তাদের একটি টিনশেড ঘর তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেই। সোমবার নতুন ঘরটি শিপুল মোল্লার মায়ের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন দরিদ্র ও অসহায় মানুষের পাশে রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST