October 10, 2026, 11:01 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসদাচরণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত অটো রিকসার দুর্ঘটনাকে পুঁজি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মফিজ উল্লাহ ও মুক্তা বেগমের বিরুদ্ধে নরসিংদীর শিবপুরে মাদক সম্রাট ইমন বিপুল পরিমান মাদক দ্রব্য সহ গ্ৰেফতার ১ জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা -হেরোইন সহ দুই মাদক মাদক ব্যবসায়ী গ্রেফতার ৬ নং চরশাহী ইউনিয়ন, বিএনপির মহিলা দলের সম্মেলন সম্পুর্ন খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আন্তর্জাতিক সেমিনারে দুবাই যাচ্ছেন ডা. এম মোকতার হোসেন ও ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ক্লিনিক্যাল কেমিস্ট্রি ও ল্যাবরেটরি মেডিসিনের আমন্ত্রনে আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে দুবাই যাচ্ছেন ফরাজী হাসপাতাল লিঃ বনশ্রী ও বারিধারার ব্যবস্থাপনা পরিচালক ডা. এম মোকতার হোসেন ও বারিধারার উপ ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মাদ ইব্রাহিম মাসুম বিল্লাহ।

২ অক্টোবর দুবাই গ্র্যান্ড হায়াতে (Immunoassay) ইমিউনোএসে বিষয়ক আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হবে। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইতালির বিখ্যাত চিকিৎসা গবেষক প্রফেসর মাউরিজিও ফেরারী। সেমিনারে সৌদি আরব, মিসর, পাকিস্তান, বাহরাইন, লেবাননের ক্লিনিক্যাল প্যাথলজির এক্সপার্টরা প্রবন্ধ উপস্থাপন করবেন।

ফরাজী হাসপাতাল বারিধারার সিইও মুহাম্মদ মাইন উদ্দীন চিকিৎসকদ্বয়ের দুবাই সফরের কথা নিশ্চিত করেন এবং সেমিনারে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ফরাজী হাসপাতালের সেবার মান্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাত ব্যক্ত করেন। ডা. এম মোকতার হোসেন ও ডা. মাছুম বিল্লাহ ১ অক্টোবর সকাল ১০টায় শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাইর উদ্দেশ্যে রওনা দিবেন। ২ অক্টোবর সেমিনারে অংশ নিবেন,

৩ অক্টোবর দুবাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। প্রসঙ্গত, ইমিউনোএসে হলো,অ্যান্টিজেন বা অ্যান্টিবডি হিসাবে তাদের বৈশিষ্ট্য দ্বারা নির্দিষ্ট প্রোটিন বা অন্যান্য পদার্থ সনাক্ত বা পরিমাপ করার একটি পদ্ধতি।



Our Like Page
Developed by: BD IT HOST