October 17, 2026, 9:24 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আব্দুর রশিদকে অভিভাবক সদস্য হিসাবে দেখতে চায় আনোরমারি ডিগ্রি কলেজের অভিভাবকবৃন্দ

Reporter Name

 

সানজিম মিয়া – নিজস্ব প্রতিবেদক

আসছে আগামী ২২-০৯-২০২২ ইং রোজ বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আওতাধীন আনোরমারি ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটি নির্বাচন। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনে আব্দুর রশিদকে অভিভাবক সদস্য হিসাবে দেখতে চায় সাধারণ অভিভাবকবৃন্দ।

একজন সচেতন, মার্জিত, শিক্ষিত, সুপরিচিত হিসাবে আব্দুর রশিদকে সর্বমহলে সমানভাবে প্রশংসিত। সমাজসেবার পাশাপাশি আব্দুর রশিদের মধ্যে নেতৃত্ব দানের বিষয়টি দীর্ঘদিনের। স্থানীয় ভাবে একজন প্রতিশ্রুতিশীল নেতৃত্ব হিসেবে তার রয়েছে এক আলাদা গ্রহনযোগ্যতা।

সংশ্লিষ্ট একাধিক সাধারণ অভিভাবক ভোটারগণ জানায়,ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখার মান, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত,প্রতিষ্ঠানের উন্নত পরিবেশ সহ অবকাঠামো গত উন্নয়নে তার মতো সচেতন অভিভাবককেই সদস্য হিসাবে নির্বাচিত করা একান্ত জরুরী।

তাকে নির্বাচিত করলে প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে কঠোর নেতৃত্ব বজায় থাকবে।প্রতিষ্ঠানের কর্মকর্তা – কর্মচারীরা যেকোন বিষয়ে গড়মিল করলে তাদের জবাবদিহির আওতায় আনতে পারবে বলে মত প্রকাশ করেন অভিভাবক ভোটারগণ।

জানতে চাইলে আব্দুর রশিদ প্রতিবেদককে জানান,সম্মানিত সাধারণ অভিভাবকেরা যে প্রত্যাশা নিয়ে আমাকে আসন্ন নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করছেন।আমি নির্বাচিত হলে শতভাগ চেষ্টা করব আনোরমারি ডিগ্রি কলেজের সামগ্রিক বিষয়ের মানোন্নয়নে আমার সর্বোচ্চটা দেওয়ার।এজন্য তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিভাবক,শিক্ষক,শিক্ষার্থীসহ সকলের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST