August 9, 2026, 4:02 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আমরা লঞ্চঘাট-বাসস্ট্যান্ড দখল করি, জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ

Reporter Name

প্রথম বাংলা :সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী দলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন,‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়া তের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে,তারা জামায়াতের লোক আর আমরা কী করছি? লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ফেরিঘাট দখল করছি।’ শুক্রবার (১৫ আগস্ট) জেলা শহরের নিজস্ব বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ‘আমি জামায়াতের বদনাম করছি না। আমি শুধু দুটি জিনিসের তফাত দেখালাম। শুধু নেতা হলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। নেতা যদি মনে করে চান্দাবাজি করাই তার কাজ, দখলবাজি করাই তার কাজ, তাহলে নেতৃত্ব দেবে কখন?’

এর আগে গত মঙ্গলবার (১২ আগস্ট) দুমকি উপজেলায় আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় তিনি বলেন, ‘পটুয়াখালীতে এখন আর আওয়ামী লীগ নেই; চাঁদা দিয়ে সব বিএনপি হয়ে গেছে। ২০২৪ সালের আগস্ট–পরবর্তী সময়ে পটুয়াখালীতে যারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করেছে, তাদের নাম–ঠিকানা–ছবিসহ আমাদের ও সব গোয়েন্দা সংস্থার কাছে আছে। সময়মতো হাটে হাঁড়ি ভেঙে দেব, কেউ পালানোর পথও পাবে না।’

আরও পড়ুন: সাদিক-ফরহাদই হচ্ছেন ডাকসুর ভিপি-জিএস প্রার্থী

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বলেন, ‘লঞ্চঘাট, বাসটার্মিনাল ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি এক–এগারোর সময় দলের বিরুদ্ধে আত্মঘাতী বক্তব্য দিয়েছেন, এখনো তা–ই করছেন।’

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার বলেন, ‘এ ধরনের আত্মঘাতী বক্তব্য তিনি বুঝে দিয়েছেন নাকি না বুঝে দিয়েছেন, সে বিষয়ে আমি বোধগম্য নই। এ ধরনের বক্তব্যের কারণে তিনি মানুষের কাছে এখন হাসির পাত্র।’
সুত্র, দ্যা ডেইলি ক্যাম্পাস



Our Like Page
Developed by: BD IT HOST