August 10, 2026, 10:25 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় জজ আদালতের বিচারক নিহত এ কে এম সামিউল হক রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ হ্যালো ডিসিতে অভিযোগ : মুহূর্তেই ময়লার পরিষ্কার দ্রুত সমাধান ৭ বছরের কন্যাকে ধর্ষণ অভিযোগে বাবাকে গ্রেফতার মেয়ে স্বীকারোক্তিতে মিথ্যা প্রমাণিত হয়‘ষড়যন্ত্রের শিকার’ দাবি গ্রামবাসীর ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আমিরাতে ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ কনস‍্যুলেট জেনারেল দুবাই রানার আপ হয়েছে

Reporter Name

সংযুক্ত আরব আমিরাত”প্রতিনিধি মোঃ ওসমান চৌধুরী:

শারজাহস্থ স্কাইলাইন বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে আয়োজিত “ডিপ্লোম্যাট কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ”-এর নবম আসরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

দুবাইতে অবস্থিত বাংলাদেশ,পাকিস্তান,ভারত,শ্রীলংকা,দক্ষিণ আফ্রিকা,আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কনসুলেট জেনারেল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

গ্রুপ পর্বে বাংলাদেশ কনস্যুলেট টিম দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে এবং সেমিফাইনালে যুক্তরাজ্যকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ রানার্স-আপ হয়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কনস্যুলেটের সদস্য এবং প্রবাসী বাংলাদেশীদের সমন্বয়ে বাংলাদেশ কনস্যুলেট টিম গঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান খেলোয়াড়দের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। পাকিস্তান কনস্যুলেটের হেড অফ চ্যান্সারী, স্কাইলাইন বিশ্ববিদ্যালয়ের উপ-ভাইস চ্যান্সেলর এবং পরিচালক (কমিউনিকেশন) এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST